Homepage Viral News Today

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, সন্ধান চায় তাহিরপুর থানা পুলিশ

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, সন্ধান চায় তাহিরপুর থানা পুলিশ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিহত অজ্ঞাত নারীর সন্ধান চায় তাহিরপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া মহিলার আনুমানিক (৬৫)বয়স হবে। শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের ফেইসবুক আইডিতে ছবি পোস্ট করেন সন্ধান চান তিনি। এরপূর্বে বৃহস্পতিবার রাতে ৮টার দিকে উপজেলার মহালিয়া হাওর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানান,গত ৬ জুলাই রাতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির অর্ন্তগত সোলেমানপুর গ্রামের বাজারের দক্ষিনে মহালিয়া হাওরে পানিতে ভাসমান কলমি ডোগার পাশে একজন অজ্ঞাতনামা মহিলা(৬৫) লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। মহিলার পড়নে একটি প্রিন্টের শাড়ি ও সবুজ রঙের একটি পেটিকোট ছিল। পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান,অজ্ঞাতনামা লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিধায় আপনারা কেহ যদি উক্ত অজ্ঞাতনামা লাশের সম্পর্কে কোন পরিচয় পান তাহলে আমাদের কে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন