Homepage Viral News Today

মিউজিক স্ট্রিমিং সেবা আনছে টিকটক


মিউজিক স্ট্রিমিং সেবা আনছে টিকটক

সংগীত প্রেমীদের জন্য মিউজিক স্ট্রিমিং সেবা ‘টিকটক মিউজিক’ আনতে যাচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোন থেকে টিকটক অ্যাকাউন্ট কাজে লাগিয়ে ব্যবহার করা যাবে টিকটক মিউজিক। তবে বিনা মূল্যে নয়, এ জন্য প্রতি মাসে সর্বোচ্চ সাড়ে তিন ডলার পর্যন্ত গুনতে হবে। প্রাথমিকভাবে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারীরা টিকটক মিউজিক ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে টিকটক মিউজিক চালু করতে যাচ্ছে টিকটক। নতুন এ মিউজিক স্ট্রিমিং কাজে লাগিয়ে টিকটক ব্যবহারকারীরা সহজেই অনলাইনে গান শোনার পাশাপাশি পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। চাইলে পছন্দের গানগুলো বন্ধুদের পাঠানো যাবে। পছন্দের গানের তালিকা তৈরির পাশাপাশি নিজেদের গান বা ভিডিও সরাসরি সম্প্রচারও করা যাবে।

টিকটকের মিউজিক স্ট্রিমিং জনপ্রিয় করতে এরই মধ্যে ইউনিভার্সেল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, সনি মিউজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাইটড্যান্স। শুধু তা–ই নয়, ২০২০ সাল থেকে চালু থাকা নিজেদের ‘রেসো’ মিউজিক স্ট্রিমিং অ্যাপ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।  
সূত্র: প্রথম আলো 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন