Homepage Viral News Today

Lionel Messi: মেসির বিশ্বকাপ ২০২৬ না খেলার সিদ্ধান্তে, বড় মন্তব্য আর্জেন্টিনা কোচ স্কালোনির

Lionel Messi: মেসির বিশ্বকাপ ২০২৬ না খেলার সিদ্ধান্তে, বড় মন্তব্য আর্জেন্টিনা কোচ স্কালোনির
লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ টি গোল করেছেন।

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে তরুণ ফুটবলারদের সঙ্গে তাল মিলিয়ে পারফরম্যান্সের মাধ্যমে লিওনেল মেসি (Lionel Messi) বুঝিয়ে ছিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ৩৫ বছর বয়সী মেসি আভাস দিয়ে রেখেছিলেন যে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন সম্ভবত ২০২৬ বিশ্বকাপ খেলবেন না। এবার এই বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) নিজের মতামত প্রকাশ করলেন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি ২০২৬ সালের বিশ্বকাপ খেলা নিয়ে তিনি বলেন, ” আমার মনে হয় আমি সম্ভবত পরের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবো না। আমি অবশ্যই সেখানে দর্শক হিসেবে উপস্থিত থাকবো। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মাঠে খেলতে দেখা যাবে না।” বুধবার আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি মেসির এই মন্তব্যের বিষয় নিজের মতামত প্রকাশ করেন।

আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ ম্যাচের আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ” মেসি মিথ্যা বলছেন না, উনি যা বলেছেন আমার কাছে অত্যন্ত যুক্তিপূর্ণ মনে হচ্ছে। ‌আসল বাস্তবতাটা হলো মেসি সময় নিয়ে দেখতে চাইছেন কী হতে চলেছে। আগামী দিনে আমরা ওনার আরো অগ্রগতি দেখতে পাবো আর এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপ এখন অনেক দেরি এবং মেসি এই বিষয়ে খুবই সতর্ক। গুরুত্বপূর্ণ বিষয় হলো উনি এখন নিজেকে খেলার জন্য সুস্থ মনে করছেন এবং তিনি খেলতে চান।”

তিনি আরও বলেন, ” আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখবো মেসি কতটা স্বাভাবিকভাবে ফুটবল খেলতে পারছেন। তবে তিনি যদি না খেলার বিষয়টি অনুভব করে থাকেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবাই ভালো করেই জানেন যে আজ এবং দশ বছরের মধ্যে তিনি কীভাবে ফুটবল খেলতে পারবেন।” লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ টি গোল করেছেন। এরমধ্যে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে তিনি ৭ টি গোল করেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন